মিনি পিজ্জা কাপস্ (mini Pizza cups recipe in Bengali)

#monsoon2020
এটা আপ্পাম প্যান বা সাজের পিঠার প্যানে তৈরী করতে হবে। ওভেনে নয়।খুব মচমচে, সুস্বাদু মজাদার রেসিপি। বর্ষায় ঘরে বসে দোকানের স্বাদ উপভোগ করা যায়।

রান্নার নির্দেশ
- 1
একটা বাটিতে টমেটো,ক্যাপ্সিকাম,পেঁয়াজ,ভুট্টার দানা,চিলি ফ্লেক্স,নুন,পিজা সস,পিজা সিজনিং,দেড় চামচ চীজ নিয়ে আর ভালোভাবে হালকা করে চামচ দিয়ে মেশাতে হবে ।তৈরি হল পুর।
- 2
এবার একটা একটা করে পাউরুটি নিয়ে বেলনি দিয়ে বেলে পাতলা করে নিয়ে তাতে একটা গোল ঢাকনা দিয়ে পাউরুটির উপর রেখে গোল করে কেটে নিতে হবে।
- 3
এখন ওই গোল পাউরুটি গুলোর উপর মাখন লাগাতে হবে।
- 4
এবার আপ্পাম প্যান নিয়ে যেদিকে মাখন লাগানো হয়েছে সেদিকটা নিচের দিকে দিয়ে ঢুকিয়ে গোল করে রেখে তার মধ্যে মিশ্রণটা অল্প করে দিয়ে ওপরে হাফ চামচ করে চীজ দিতে হবে।
- 5
তারপর গ্যাসে অফ আপ্পাম প্যান কম আঁচে বসিয়ে টাইপ করে ঢাকনা লাগাতে হবে,ফাঁক যেন না থাকে। চিজ গলে গেলে নামিয়ে এক দুটো ছোট ছোট কুচি ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে ।তৈরি মিনি পিজা কাপস্।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)