ডিমের ডেভিল(Dimer devil recipe in bengali)

#monsoon2020
বর্ষার দিনে গরম গরম ডিমের ডেভিল হলে সন্ধ্যেবেলা টা বেশ জমে যায় তাই না।
ডিমের ডেভিল(Dimer devil recipe in bengali)
#monsoon2020
বর্ষার দিনে গরম গরম ডিমের ডেভিল হলে সন্ধ্যেবেলা টা বেশ জমে যায় তাই না।
রান্নার নির্দেশ
- 1
প্যানে ২ চামচ তেল দিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে একে একে আদা রসুন বাটা, নুন, হলুদ, লংকা কুচি, লংকা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আলু সেদ্ধ ম্যাশ করে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
- 2
এরপর আলুর মিশ্রণ টা ঠান্ডা হতে দেব। ডিম সেদ্ধ গুলো হাফ করে কেটে নেব।
- 3
একটা বাটিতে ডিম ও কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব।
- 4
এরপর আলুর মিশ্রণ হাতে নিয়ে গোল বাটিতে মতো করে ভেতরে হাফ ডিম ভরে আবার গোল পাকিয়ে নেব। এইভাবে সব ডেভিল গুলো বানিয়ে নেব।
- 5
একটা প্লেটে বিস্কুট গুঁড়ো ছড়িয়ে নেব। এবার একটা করে ডিমের ডেভিল নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো য় কোট করে আবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো তে কোট করব। সব গুলো বানিয়ে নেব।
- 6
কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ডেভিল গুলো লাল করে ভেজে নেব।
- 7
পেয়াজ কুচি ও কাসুন্দি ও সস সহযোগে পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (6)