ইলিশ ভাপা (ilish bhapa recipe in Bengali)

#ebook2
# নববর্ষ স্পেশাল রেসিপি
নববর্ষ মানেই দেদার মজা, আনন্দ এবং খাওয়া দাওয়া। নববর্ষে বাঙালির খাওয়া-দাওয়ার মধ্যে ইলিশ ভাপা খুব পছন্দের রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে ইলিশ মাছের ভাপা খেতে।
ইলিশ ভাপা (ilish bhapa recipe in Bengali)
#ebook2
# নববর্ষ স্পেশাল রেসিপি
নববর্ষ মানেই দেদার মজা, আনন্দ এবং খাওয়া দাওয়া। নববর্ষে বাঙালির খাওয়া-দাওয়ার মধ্যে ইলিশ ভাপা খুব পছন্দের রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে ইলিশ মাছের ভাপা খেতে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ইলিশ মাছের টুকরো ভালো করে ধুয়ে নিয়ে, এর মধ্যে নুনও হলুদ পরিমাণমতো দিয়ে এবং সাথে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে কিছুক্ষন ম্যারিনেট করে রাখতে হবে'।
- 2
এবার মিক্সার বাটিতে, কালো সরষে এবং তার সাথে নুন ও কাঁচালঙ্কা দিয়ে, সাথে 1 চা চামচ সরষের তেল দিয়ে এবং পরিমাণমতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা স্টিলের টিফিন বক্সে ওই কালো সরষে বাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি এই কালো সর্ষের সাথে অল্প একটু সাদা সরষে এবং পোস্ত বাটা মিশিয়ে নিয়েছি।
- 3
এবার টিফিন বাটিতে,ওই ছাঁকা সর্ষের সাথে পরিমাণ মতো নুন ও হলুদ এবং কাঁচা সরষের তেল মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে নিয়েছি, এর সাথে ম্যারিনেট করা নুন ও হলুদ মাখানো ইলিশ মাছের পিস গুলো দিয়ে দিয়েছি।
- 4
এই মিশ্রণের উপরে আবার কাঁচা সরষের তেল এবং লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবং মিশ্রণটি ঢাকা বন্ধ করে এই অবস্থায় 30 মিনিট আরও রেখেদিয়েছি।
- 5
এবার গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে, তার মধ্যে পরিমাণমতো জল নিয়ে,জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে,স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটা রেখে দিয়েছি। টিফিন বক্সের উপরে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এবার গ্যাস অন করে মধ্যম আঁচে 15 মিনিট ইলিশ মাছটা ভাপিয়েছি এরকমভাবে।
- 6
15 মিনিট হয়ে গেলে, ফ্লেম অফ করে এরকমভাবে ভাবে আরো কিছুক্ষণ রেখে দিয়েছি।তারপর সুন্দরভাবে সাজিয়ে,গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (3)