নুডলস রোলিং চিকেন ফিঙ্গার(noodles roling chicken finger recipe in Bengali)

#Snacks
#BongCuisine...
চিকেন কে মিক্সিতে বিভিন্ন মশলা দিয়ে মেখে নিয়ে ফিঙ্গার এর মতো আকার করে ডিম ও ব্রেড গুড়ো তে ডুবিয়ে নুডলস দিয়ে ভালো করে রোলিং করে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস রোলিং চিকেন ফিঙ্গার।
নুডলস রোলিং চিকেন ফিঙ্গার(noodles roling chicken finger recipe in Bengali)
#Snacks
#BongCuisine...
চিকেন কে মিক্সিতে বিভিন্ন মশলা দিয়ে মেখে নিয়ে ফিঙ্গার এর মতো আকার করে ডিম ও ব্রেড গুড়ো তে ডুবিয়ে নুডলস দিয়ে ভালো করে রোলিং করে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস রোলিং চিকেন ফিঙ্গার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড় ছাড়া চিকেন কে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে রাখতে হবে।এবার ওর মধ্যে 5টেবিল চামচ ব্রেড গুড়ো, রসুন 7,8কোয়া,আদা 1ইঞ্চি,কাশ্মীরি লঙ্কার গুড়ো 1চা চামচ,1/2 চা চামচ গোল মরিচের গুড়ো,3তে কাঁচা লঙ্কা,1চা চামচ চাট মশলা,1/2 টা লেবুর রস,1টেবিল চামচ তেল,বিট নুন(আন্দাজ মতো),ধনেপাতা 3টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।এর পর মিশ্রণ টি থেকে অল্প অল্প করে নিয়ে ফিঙ্গার এর আকর দিতে হবে।
- 2
এবার একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে ওর মধ্যে 1/4 চা চামচ গোলমরিচ ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।ফিঙ্গার গুলো কে একটা থালাতে রাখা ব্রেড গুড়োর মধ্যে একবার ডুবিয়ে আবার একবার ডিমের মধ্যে ডুবিয়ে,আবার ব্রেড গুড়ো তে ডুবিয়ে নিতে হবে।এই ভাবে সব হয়ে গেলে 30মিনিট এর মতো ফ্রিজে রেখে দিতে হবে।
- 3
এই সময় নুডলস গুলো কে একটু তেল ও নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে 80%মতো।বাকি টা ভাপে সেদ্ধ হয়ে যাবে।এবার নুডলস এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুড়ো,কর্নফ্লওয়ার 1টেবিল চামচ ও 1চা চামচ তেল মাখিয়ে নিতে হবে।
- 4
ফিঙ্গার গুলো কে ফ্রিজ থেকে বের করে ঐ নুডলস দিয়ে পেঁচিয়ে নিতে হবে।এবার কড়াই তে তেল গরম করে ফিঙ্গার গুলো ভেজে নিতে হবে।তবে গ্যাস এর তাপমাত্রা একদম নীচে রাখতে হবে।এতে ফিঙ্গার গুলো ভালো করে ভাজা হবে।তৈরি হয়ে গেলো নুডলস রোলিং চিকেন ফিঙ্গার।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)