অন্ধ্রা চিকেন কারি (Andhra Chicken Curry recipe in Bengali)

#India 2020
একদম দক্ষিণী স্বাদের এই চিকেন কারি এতটাই টেস্টি হয় বলে বোঝানোর নয়। রুটি , পরোটার সাথে বা ফ্রায়েড রাইস , টমেটো রাইস ইত্যাদির সাথে অসাধারণ জমে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবং কাজু বাদাম গুলো দুধের মধ্যে আধ ঘণ্টার জন্য ভিজিয়ে তারপর পেষ্ট করে রাখতে হবে।
- 2
এইবার প্যানে তেল গরম করে পিয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে আদা রসুন পেষ্ট দিয়ে দুই মিনিট ভেজে চিকেন টা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে তারপর লবণ দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট গ্যাস কমিয়ে রান্না করতে হবে।
- 3
এরপর ঢাকা খুলে সমস্ত গুঁড়ো মসলা ও কসুরি মেথি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে টমেটো পেস্ট টা দুই তিন মিনিট আবারো কষে নিতে হবে এবং দেড় দুই কাপ জল যোগ করে ঢাকা দিয়ে ফোটাতে হবে।
- 4
প্রথমে কিছুক্ষণ গ্যাস বাড়িয়ে রান্না করে আঁচ কমিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে।যখন বেশ মাখা মাখা হয়ে তেল ছেড়ে দেবে তখন কাজুর পেষ্ট, কারিপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট ফোটানোর পর মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (16)