কড়াই পিজ্জা (kadai pizza recipe in Bengali)

#NoOvenBaking ইস্ট ছাড়াই
#নেহা শেফ এর রেসিপি আমার নিজের স্টাইলে।
রেস্টুরেন্টের স্বাদে পিজ্জা। সত্যি খুবই সুস্বাদু ও লোভনীয়।
কড়াই পিজ্জা (kadai pizza recipe in Bengali)
#NoOvenBaking ইস্ট ছাড়াই
#নেহা শেফ এর রেসিপি আমার নিজের স্টাইলে।
রেস্টুরেন্টের স্বাদে পিজ্জা। সত্যি খুবই সুস্বাদু ও লোভনীয়।
রান্নার নির্দেশ
- 1
আটা, বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে টকদই দিয়ে মেখে একটি মন্ড তৈরি করতে হবে এবং ওটাকে হালকা ভেজা কাপর দিয়ে ঢেকে ১৫ মিনিট রেস্ট করতে দিতে হবে।
- 2
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপ্সিকাম কুচি, লঙ্কা কুচি, চিলিফ্লেক্স, অরগ্যানো ফ্লেক্স ও সামান্য লবণ মিশিয়ে নিতে হবে।
- 3
১৫ মিনিট রেস্ট করার পর মন্ডটাকে দুভাগ করে, একটাকে গোল করে বেলে নিতে হবে এবং কাটা চামচ দিয়ে ফুটো করতে হবে।
- 4
তার উপর বাটার লাগিয়ে ও পিজ্জা সস্ লাগিয়ে পেঁয়াজ মিশ্রনটা উপর দিয়ে সমান করে ছড়িয়ে দিতে হবে। এবং তার উপরে মোজারেলা চিজ সমান করে দিতে হবে।
- 5
কড়াইয়ে লবণ দিয়ে তার মধ্যে লবণ দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে ৮-১০ মিনিট হাই হিটে প্রিহিট করতে হবে।তারপর পিজ্জা বসিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দিতে হবে।
- 6
যখন পিজ্জা ডবল হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার পিজ্জা তৈরি গরম গরম পরিবেশন করার জন্য।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)