পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাটির মধ্য ময়দা সুজি সামান্য কালোজিরা নুন চিনি স্বাদমতো তেল নিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এমনভাবে ময়ান দিতে হবে যাতে মুঠো করলে ময়দা টা খোল হয়ে যায় আর হাত দিলেই ভেঙে যায়।
- 2
তারপর পরিমাণ মত জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে।
- 3
৩০ মিনিট বাদে ময়দা থেকে লেচি কেটে ফেলে নিয়ে কৌটো র মুখ বা গোল কিছু দিয়ে কেটে নিতে হবে।
- 4
এবার ওই কাটা পাপড়ি গুলো কে পাতলা করে বেলে কাটা চামচ দিয়ে মাঝখানে ফুঁটো করে দিতে হবে।
- 5
তারপর ডুবো তেলে ভেজে নিলে পাপড়ি গুলো রেডি 😋।
- 6
প্রথমে ১টা বাটির মধ্যে সেদ্ধ আলু পিস করে কাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সামান্য নুন, ভাজা মশলা, মিশিয়ে নিতে হবে।
- 7
এবার একটা সার্ভিং প্লেটের উপর পাপড়ি গুলো সাজিয়ে নিয়ে তার উপরআলুর মিশ্রণ টা ছড়িয়ে দিতে হবে ।আর সবশেষে মিশ্রণ টির উপর টকদই, তেঁতুল চাটনি ছড়িয়ে উপর থেকে ঝুরিভাজা ছড়িয়ে দিলে রেডি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)