সোয়া কোর্মা(soya korma recipe in Bengali)

সোয়া কোর্মা(soya korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে পরিমাণ মত জল,১ টেবিল চামচ চিনি,স্বাদ অনুযায়ী লবণ আর ভিনিগার দিয়ে জল ফুটে উঠলে সোয়াবিন গুলো দিয়ে ৩-৪মিনিট ফুটিয়ে নিন।তারপর সোয়াবিন এর ভেতরের জল চিপে বের করে দিয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে রাখুন।
- 2
পেঁয়াজ বেরেস্তা,টক দই,কাজু বাদাম,চিনা বাদাম আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
- 3
কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে সোয়াবিন গুলো হাল্কা ভেজে তুলে রাখুন।
- 4
এরপর কড়াইতে বাকি তেল দিয়ে প্রথমে চিনি দিন। তারপর একে একে আদা রসুন বাটা,টম্যাটো বাটা,লবণ,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন।মশলা থেকে তেল ছেড়ে আসলে বেরেস্তা পেস্টটা দিয়ে দিন।
- 5
আরও কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসলে ভেজে রাখা সোয়াবিন গুলো দিন।
- 6
সমস্ত মশলার বাটি ধোয়া জল দিয়ে সোয়াবিন গুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষান।
- 7
সোয়াবিন থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মত জল ঢেলে দিন।ঢাকা দিয়ে অল্প আঁচে ৭-৮মিনিট রাখুন।
- 8
নামানোর আগে ঘি,গরম মশলা গুঁড়ো আর কেওড়া জল ছড়িয়ে দিন।ভাত,রুটি,লুচি,পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই দুর্দান্ত খেতে লাগে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (14)