কবিরাজি পোলাও (kobiraji polao recipe in Bengali)

নিবেদিত দাস @cook_25355388
কবিরাজি পোলাও (kobiraji polao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল টা ১ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
কড়াই তে ১চামচ বাটার দিয়ে গরম হলে সমস্ত শুকনো মশলা দিয়ে ভাজা হলে চাল টা জল ছেঁকে নিয়ে কড়াই তে দিয়ে অল্প নেড়ে জল ঢেলে দিতে হবে।আর স্বাদমতো লবণ দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ওই জলেই চাল টা সেদধ হবে।
- 3
অপর একটি কড়াই তে তেল দিয়ে পনির, কাজু, কিশমিশ, মটরশুঁটি ভেজে নিতে হবে।
- 4
অপর একটি বাটিতে অল্প জল এ জাফরান ভিজিয়ে রাখতে হবে।
- 5
একটি পাএ নিতে হবে ভাতটা ঢেলে অল্প স্বাদমতো চিনি মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা জিনিস মিশিয়ে নিতে হবে। ওপর থেকে ধনেপাতা পুদিনা কুচি আমসত্ত আঙ্গুর জাফরান মেশানো জল দিয়ে দিতে হবে। অল্প বাটার গলিয়ে মেশালেই তৈরি।
- 6
কিছুক্ষণ রেখে, আমার পরিবেশন করতে পারি। কবিরাজি পোলাও
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13505527



মন্তব্যগুলি (13)