পটলের দোর্মা (patoler dorma recipe in Bengali)
#কিচেন আলবেলা
রান্নার নির্দেশ
- 1
ছুরি দিয়ে পটলের কাঁটা ভালো করে ঘষে খোসা টাকে ছাড়িয়ে নিতে হবে । পটলটা কে ভাল করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভেতর থেকে পটলের দানাগুলো কে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে । পটলের মাথাগুলো ঢাকনার মত কেটে আলাদা করে গুছিয়ে রাখতে হবে ।
- 2
পটলের দানা গুলোকে এবং ওই চিংড়ি মাছ গুলোকে মিক্সিতে পেস্ট করতে হবে । কড়াইতে সরষের তেল গরম করতে হবে ।পটলের দানা, চিংড়ি মাছ বাটা এবং বাকি সব বাটা মশলা ওই গরম তেলে দিয়ে ভালো করে কষাতে হবে ।নুন,হলুদ,চিনি দিতে হবে পরিমান মত ।তেল ঢেলে কড়াই থেকে মসলা নামিয়ে নিতে হবে। এটাই আমাদের পটলের পুর হবে।পটলে পুর ভরে পটলের কেটে রাখা মাথাগুলো দিয়ে মুখটা সিল করে কাঠি দিয়ে মুখটা ঢেকে দিতে হবে
- 3
এরপর পটল গুলোকে সরষের তেল কড়াইতে গরম করে হালকা আঁচে ভেজে নিতে হবে। পটল গুলো ভেজে তুলে রেখে ওই পেলে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে। এরপরে বাকি বাটা মসলা জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন,চিনি দিয়ে কষাতে হবে। মসলা থেকে তেল ছেড়ে এলে তিনকাপ জল দেব। ঝোল ফুটে উঠলে মসলা ভরা পটল গুলো ঝলে দিলাম । ঝোল শুকিয়ে গেলে গরমমসলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে
- 4
#kitchen albela#
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)