তালের কেক (taler cake recipe in Bengali)

#ebook2
ভাদ্র মাসে তাল না খেলে মনে হয় যেনো বাঙালিয়ানা হারিয়ে ফেলবো 😁তাই তাল নিয়ে experiment এর ও শেষ নেই তাল ফুলুরি তো প্রত্যেক বছর তৈরি করি এবারে বানিয়ে ফেললাম নতুন স্বাদের তাল এর cake 🎂
আরো অনেক নুতুন রেসিপির জন্য ক্লিক করুন : https://bit.ly/2WgZQbA
তালের কেক (taler cake recipe in Bengali)
#ebook2
ভাদ্র মাসে তাল না খেলে মনে হয় যেনো বাঙালিয়ানা হারিয়ে ফেলবো 😁তাই তাল নিয়ে experiment এর ও শেষ নেই তাল ফুলুরি তো প্রত্যেক বছর তৈরি করি এবারে বানিয়ে ফেললাম নতুন স্বাদের তাল এর cake 🎂
আরো অনেক নুতুন রেসিপির জন্য ক্লিক করুন : https://bit.ly/2WgZQbA
রান্নার নির্দেশ
- 1
একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানা থেকে যতোটা সম্ভব জল বের করে নিতে, কাপড়ে জড়িয়ে শিল চাপা দিয়ে বা ৩০ মিনিট ঝুলিয়ে রাখলে জল বেরিয়ে যাবে...আর পাকা তালের থেকে পাল্প বেরকরে নিতে হবে
- 2
এবার ছানাটা কে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, এই সময় তালের ক্কাথ ও চিনি একটু একটু করে ছানার সাথে মাখাতে হবে, একটু সময় নিয়ে মাখাতে হবে I যাতে চিনি ও তালের ক্কাথ সমস্ত ছানার সাথে ভালো করে মিশে যায়..
- 3
এবার সুজি, কাজু, কিসমিস গুলো মিশিয়ে নিতে হবে..চিনি দেওয়ার পর ছানাটা একটু নরম হয়ে যাবে কিন্তু সুজি দিলেই আবার সেটা ঠিক হয়ে যাবে..সব শেষে ১/২ চামচ ঘি এর সাথে বেকিং পাউডার ভালো ভাবে মিশিয়ে ছানার সাথে মিশিয়ে দিতে হবে...
- 4
এবার একটা চৌওড়া পাত্রে হাল্কা করে ঘি মাখিয়ে একটা মোম কাগজ মাপ করে কেটে বসিয়ে এবার একটু ঘি বুলিয়ে দিন যাতে বেক হবার পর কেক টা সহজে বের হয়, এবার সমস্ত মিশ্রণ টা নিয়ে ভালো করে চেপে চেপে ভর্তি করে নিতে হবে.. খেয়াল রাখতে হবে পাত্র টা যেন একটু ফাঁকা থাকে,কেক ফুলে ওঠার পর যেন বাইরে বেরিয়ে না যায়..
- 5
এবার একটা বড় পাত্রে সাধারণ নুন নিতে হবে ১ কেজি মতো (এটাতেই কেক টা বেক হবে) নুন সহ পাত্র টা একটু গরম করে তারপর একটা স্ট্যান্ড দিয়ে ছানা ভর্তি পাত্র টা বসিয়েঢাকা দিয়ে দিতে হবে ৪০ মিনিটের জন্যে... (ছানা ভর্তি পাত্র টা বসানোর পরে যেন বড় পাত্র টা তে একটু ফাঁকা জায়গা থাকে,গরম বাতাস টা যেনো ঘোরা ঘুরি করতে পারে)
- 6
৪০ মিনিট পর ঢাকা খুলে দেখে নিন কেক টা ভালো মতো বেক হয়েছে কি না ? যদি না হয় আবার ঢাকা দিয়ে দিন...বেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করতে দিন, ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত হবে.....এবার পাত্রটাকে উল্টে হালকা করে ধাক্কা দিলেই কেক পাত্র থেকে বেরিয়ে যাবে.. এবার পরিবেশন করুন আর তালের কেকের মজা নিন...
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (5)