তেল কই (Tel koi recipe in Bengali)
#মাছের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কই মাছ গুলো কে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে তাতে ১/২ টেবিল চামচ নুন, ১/২ টেবিল চামচ হলুদ, ও ৫ ml সর্ষের তেল ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষন রেখে দিতে হবে।
- 2
তারপর একটা মিক্সিং বৌল এ ৩ টেবিল চামচ গোটা জিরে, ৪ টে শুকনো লঙ্কা ১০০ ml গরম জলে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্যে।
- 3
১৫ মিনিট পর জিরে এবং শুকনো লঙ্কা জল সমেত মিক্সি তে ঘুরিয়ে সুন্দর পেস্ট বানাতে হবে।
- 4
কড়াই তে ১২০ ml সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো ভাবে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ ও সর্ষের তেল মাখানো কই মাছ গুলো খুব ভালো করে দুই পিঠ ভেজে তুলে রাখতে হবে।
- 5
ওই তেলেই ১/২ টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফুটে উঠলে তাতে জিরে শুকনো লঙ্কার মিশ্রণ টি ঢেলে দিতে হবে। ২ মিনিট ভালো ভাবে তেলে ভেজে নিয়ে তাতে ১ টেবিল চামচ আদাবাটা দিয়ে ততক্ষণ ভালো ভাবে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ না যায়।
- 6
ভালো ভাবে ভাজার পর যখন তেল মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন তাতে ১/২ টেবিল চামচ নুন, ১/২ টেবিল চামচ হলুদ দিয়ে আরো কিছুক্ণ কষাতে হবে।
- 7
এরপর এতে ২৪০ ml গরম জল দিয়ে ভালো ভাবে ফুটতে দিতে হবে।
- 8
ভালো ভাবে ফুটে গেলে তাতে আগে থেকে ভেজে তুলে রাখা কই মাছ গুলো দিয়ে আরো মিনিট ৫ এক ফোটালেই তৈরি হয়ে হবে তেল কই।
- 9
ওপর থেকে ২ টো কাঁচালঙ্কা দিয়ে ২ মিনিট চাপা দিয়ে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে সুস্বাদু তেল কই।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (8)
Khub bhalo.
Amar notun recipe dekhbar onurodh roilo.
Pochondo holey comment and onushoron deben.