তেঁতুল দিয়ে মাছ পেঁয়াজ(tetul diye mach peyaj recipe in Bengali)

Husniara Mallick @cook_24773327
#মাছের রেসিপি
আমার নানিমা আমার আব্বুর জন্য এই রেসিপি করতো। এটা আমার খুব পছন্দের একটা রান্না।খুব কম সময়ে কম উপকরণে করে ফেলা যায়।
তেঁতুল দিয়ে মাছ পেঁয়াজ(tetul diye mach peyaj recipe in Bengali)
#মাছের রেসিপি
আমার নানিমা আমার আব্বুর জন্য এই রেসিপি করতো। এটা আমার খুব পছন্দের একটা রান্না।খুব কম সময়ে কম উপকরণে করে ফেলা যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
ওই মাছ ভাজা তেলে পিয়াজ কুচি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ পর আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 3
পিয়াজ যখন ফ্যাকাসে/সাদা হয়ে যাবে তখন সব গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে তেতুলের কথ,চিনি দিয়ে দিন।
- 4
এবার পরিমাণমতো নুন,ফুটন্ত জল দিয়ে দিন।জল ভালো করে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছ দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিলেই তৈরি টক ঝাল মিষ্টি মাছ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13532633

মন্তব্যগুলি (3)