চাইনিজ পমফ্রেট (chinese pomfret recipe in bengali)

#মাছের রেসিপি
খুবই সুস্বাদু একটি খাদ্য।স্টার্টার হিসেবে খাওয়া যায় এবং চটজলদি প্রস্তুত করা যায়।
চাইনিজ পমফ্রেট (chinese pomfret recipe in bengali)
#মাছের রেসিপি
খুবই সুস্বাদু একটি খাদ্য।স্টার্টার হিসেবে খাওয়া যায় এবং চটজলদি প্রস্তুত করা যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথম মাছটা ম্যারিনেট করার জন্য আদা ও রসুন বাটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো হট গারলিক সস সোয়া সস গোলমরিচ গুঁড়ো,সামান্য নুন এবং সামান্য ভিনিগার দিয়ে ১০মিনিট রেখে দিতে হবে।
- 2
১০মিনিট পর মাছটা দেখতে লাল বর্ণের হবে।
- 3
এরপর কড়াইতে সাদা তেল দিয়ে মাছটা কে ভালো মতো ভেজে নিতে হবে এবং লঙ্কা কুচি দিলে সাধ টা ভালো পাওয়া যাবে।
- 4
এরপর গ্রেভি প্রস্তুত করার জন্য প্যানে অলিভ অয়েল, টমেটো সস, মধু একে একে দিতে হবে এবং স্বাদ মতো নুন দিয়ে ভিনিগার ও সামান্য লেবুর রস দিয়ে ভালো করে কিছু ক্ষণ নাড়িয়ে নিতে হবে গ্রেভি ঘনো হয়ে এলে ভাজা মাছের উপরে ছড়িয়ে দিতে হবে।তাহলেই আমাদের রান্না প্রস্তুত
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (9)