রাগদা পাপড়ি চাট(Ragda papdi chaat recipe in bengali)

Debalina Sarkar Sutradhar @cook_24596659
#PBR
জিভে জল আনা একটি রেসিপি।ছোট বড় সকলেরই পচ্ছন্দের।
রাগদা পাপড়ি চাট(Ragda papdi chaat recipe in bengali)
#PBR
জিভে জল আনা একটি রেসিপি।ছোট বড় সকলেরই পচ্ছন্দের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা মটর দিয়ে ঘুগনী বানিয়ে নিতে হবে
- 2
তেঁতুলের মিষ্টি চাটনী বানানোর জন্য আমি গরম জলে তেঁতুল ভিজিয়ে চটকে ছেঁকে ক্বাথ বানিয়ে নিয়েছি।এরপর কড়াতে ক্বাথ,স্বাদমতো নুন,চিনি আর ভেজে রাখা শুকনো লঙ্কা আধভাঙ্গা করে দিয়ে চাটনী বানিয়ে নিয়েছি
- 3
পাপড়ির জন্য স্বাদমতো নুন,৫-৬ চামচ রিফাইন তেল দিয়ে ময়দা মেখে বেলে ছোট গ্লাসের সাহায্যে কেটে ভেজে নিয়েছি
- 4
এরপর একটি প্লেটে ঘুগনী দিয়ে তার ওপরে ছোট ছোট কুঁচি করে কাটা পেঁয়াজ-লঙ্কা- টমেটো,নুন দিয়ে ফেটানো টকদই এবং সবশেষে আধভাঙ্গা করা পাপড়ি, ঝুড়িভাজা,লেবুর রস,বিট নুন,তেঁতুলের চাটনী ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13588175








মন্তব্যগুলি (4)
Amar recipes bhalo lagle comments and onusoron dio plz