গার্লিক চিপ্স

#ভাজার রেসিপি
এটা রসুনের চিপ্স হলেও বিন্দু মাত্র রসুনের উগ্র গন্ধ ছাড়া মচমচে ও অন্য স্বাদের।
গার্লিক চিপ্স
#ভাজার রেসিপি
এটা রসুনের চিপ্স হলেও বিন্দু মাত্র রসুনের উগ্র গন্ধ ছাড়া মচমচে ও অন্য স্বাদের।
রান্নার নির্দেশ
- 1
রসুনের খোসা ছাড়িয়ে লম্বালম্বী স্লাইস করে নেবো।(না খুব মোটা না খুব পাতলা স্লাইস)
- 2
এবার গরম জলের মধ্যে অল্প একটু নুন,ভিনিগার দিয়ে রসুন স্লাইস গুলো 1ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 3
এবার জল ঝেড়ে একটা শুকনো কাপড়ের উপর পাতিয়ে শুকাতে দিতে হবে।
- 4
এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার,স্বাদ মত নুন,গোলমরিচ গুঁড়ো,বেকিং সোডা সব একসাথে মিশিয়ে তারমধ্যে রসুন গুলো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
রসুনের গায়ে ভালো ভাবে ডাস্টিং হয়ে গেলে অতিরিক্ত গুঁড়ো গুলো ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে।
- 6
এবার তেল ভালো ভাবে গরম করে নিতে হবে। আঁচ আস্তে দিয়ে অল্প অল্প করে দিয়ে হবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।
- 7
ভাজার সময় খেয়াল রাখতে হবে।কারণ এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)