মোগলাই পরোটা (Mughlai paratha recipe in Bengali)

#ভাজার রেসিপি
মোগলাই পরোটা বাঙালিদের অতি প্রিয় সন্ধ্যার জলখাবার। এটি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়।
মোগলাই পরোটা (Mughlai paratha recipe in Bengali)
#ভাজার রেসিপি
মোগলাই পরোটা বাঙালিদের অতি প্রিয় সন্ধ্যার জলখাবার। এটি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
ময়দা একসাথে একটি বড় বোলে ঢেলে নিন। প্রথমে তেলটা ভালো করে ময়দাতে মিশিয়ে তারপর জল দিয়ে মেখে ডো তৈরি করুন।
- 2
হালকা ভেজা সুতি কাপড়ে মুড়িয়ে 10-15 মিনিট রেখে দিন এই ডো।
- 3
প্যান গরম করে এর মাঝে অল্প করে তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। এর মাঝে দিন আদা-রসুন বাটা।
- 4
কিছুটা কাঁচালংকা এতে দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এরপর ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজে একটু বাদামি ভাব আসে।
- 5
পেঁয়াজে রঙ ধরলে এতে টমেটো কুচি, লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
- 6
মিশ্রনের মুরগির মাংসের কিমা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর অল্প করে জল দিয়ে নেড়ে ডাকা দিয়ে রাখুন ৫-৭ মিনিট। এর মাঝে রান্না হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিন।
- 7
একটি পাত্রে ডিম ফেটে মিশিয়ে নিন নুন, লংকাকুচি, ধনেপাতাকুচি দিয়ে।
এবার এতে খানিকটা ব্রেড ক্রমব ও রান্না করা চিকেন মিশিয়ে নিন। একটি পরোটার পুর তৈরি।এইভাবে প্রত্যেকবার পুর তৈরি করে নিতে হবে।
- 8
এবার ডো থেকে তৈরি করতে হবে পরোটা। বড় করে পরোটা বেলে নিন। পরোটার মাঝে কিমার পুর দিয়ে ছড়িয়ে নিন। এর ওপর ডিমের মিশ্রণ ছড়িয়ে নিন। এরপর চারপাশ থেকে পরোটার কিনারাগুলো তুলে ঢেকে দিন কিমার পুর যাতে চৌকো একটি আকৃতি তৈরি হয়। কিনারাগুলো আটকে রাখার জন্য জল ব্যবহার করুন।
- 9
গরম কড়াইতে বেশি করে তেল দিতে হবে। ডুবোতেলে ভাজতে না চাইলে এমনভাবে তেল দিতে হবে যাতে অন্তত পরোটা ভালোভাবে ভাজা হয়। এরপর সাবধানে পরোটাটিকে তেলে ছাড়তে হবে। এ সময়ে লক্ষ্য রাখুন পরোটা যেন ভেঙ্গে না যায়। একেক পিঠে 4-5 মিনিট করে ভেজে তুলে নিন।
- 10
তেল ঝরিয়ে নিয়ে কেটে নিন মোগলাই পরোটা এবং সালাদ, কেচাপ বা আলুর তরকারির সাথে পরিবেশ করুন গরম গরম।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (7)