গন্ধরাজ চিকেন (gandhoraj chicken recipe in Bengali)
#আমিরান্নাভালোবাসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টা ম্যারিনেট করে নিতে হবে একটি পাত্রে চিকেন টা নিয়ে তাতে একে একে জল ঝরানো টক দই আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদমতো লবণ ও গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশ গ্রেট করে নিতে হবে ও 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট রেখে দিতে হবে
- 2
এরপর করাইতে 2 টেবিল চামচ তেল দিয়ে একে একে দারচিনি গোটা গোলমরিচ গোটা এলাচ লবঙ্গ ফোরন দিয়ে সুন্দর গন্ধ বেরোলো পেঁয়াজকুচি হল দিয়ে ভালো করে নাড়তে হবে এরপর আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে
- 3
এরপর চিকেনের পিস গুলো দিয়ে মাঝারি আচেঁ ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে হবে
- 4
চিকেন সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে সামান্য চিনি ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে
- 5
সবশেষে প্লেটে চিকেনটা সাজিয়ে গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)