লাসুনি পালক (গার্লিক স্পিনাচই( lasuni palak recipe in Bengali)

লাসুনি পালক (গার্লিক স্পিনাচই( lasuni palak recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পালক টাকে গরম জলে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে খানিক ক্ষণ রাখতে হবে।এতে পালকের কাচা গন্ধ চলে যাই কিন্তু রঙ ঠিক থাকে।এক মিনিট পর পালক টাকে জল থেকে তুলে নিয়ে জল ঝড়িয়ে নিতে হবে ।তারপর মিক্সার এ ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে।আগের থেকে পেস্ট বানানোর সময় জল দেবেন না।যদি খুব ঘন লাগে তবেই দেবেন।
- 2
কড়াই তে এক টেবিল চামচ ঘি দিয়ে আস্ত জির এ ফোরণ দিত হবে।এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে এক মিনিট হালকা নাড়িয়ে নিয়ে এরপর পেয়াজ কুচি দিয়ে হবে।হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে হলুদ আর ধনে গুঁড়ো দিতে হবে।আর নুন।এক মিনিট ভালো করে মসলা কষাতে হবে।
- 3
এবার এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে নাড়াতে হবে কিছুক্ষন যাতে বেসন এর গন্ধ টা চলে যাই। ২ মিনিট পর পালক এর পেস্ট দিয়ে আরো খানিক খন নাড়াতে হবে। এর পর ১ চা চামচ গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 4
সেকেন্ড ফরোন টার জন্য আরেকটা ছোট কাড়াই নিয়ে তাতে ২টেবিল চামচ ঘি দিয়ে ৩ টে শুঁকনো লঙ্কা, ১ চা চামচ গুঁড়ো লঙ্কা, ৫/৬টা রসুন পড,১ চা চামচ রসুন কুচি,১চা চামচ তিল দিয়ে একটু নাড়িয়ে গ্যাস টা অফ করে রান্না করা পালক এর মধ্যে দিয়ে দিতে হবে।
- 5
লসুনি পালক রেডী হয়ে গেছে সার্ভ করার জন্য।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (8)