কুড়মুড়ে সুজির পকোড়া (crispy sujir pokora recipe in Bengali)

কুড়মুড়ে সুজির পকোড়া (crispy sujir pokora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ১ কাপ সুজি নিয়ে ওর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঐ মিশ্রনে একটু একটু করে সাধারণ জল দিয়ে থকথকে করে মেখে নিতে হবে। এরপর আধঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষন না সুজি টা একটু ফুলে উঠছে।
- 2
এরপর ২ টো মাঝারি সাইজের আলু নিয়ে আলু গুলো ভালো করে ছিলে একটি গ্রেটারে করে ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে। এরপর ঐ গ্রেট করা আলু ভালো করে জলে ধুয়ে নিয়ে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে।
- 3
এবার একটি বড়ো মাপের পেঁয়াজ, ৩ টি কাঁচালঙ্কা কুচি করে কেটে নিতে হবে। আদা ও রসুন বেটে নিতে হবে। এরপর সব শুকনো মশলা (ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো)রেডি করে নিতে হবে।
- 4
এরপর ঐ ভিজিয়ে রাখা সুজির মিশ্রনে একে একে গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা রসুন বাটা,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো,লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বেকিং পাউডার ও সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এরপর গ্যাস এ একটি কড়াইতে তেল গরম করে ঐ মিশ্রনটি একটি একটি ব্যাচ করে পকোড়ার সাইজে হালকা আঁচে ৩-৪ বার উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই রেডি সুজির মুচমুচে পকোড়া। খেতে ভীষণ মজার হয়েছে। আমি এখানে চা আর সস দিয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (10)