বেকড চিকেন বান (baked chicken bun recipe in Bengali)

বেকড চিকেন বান (baked chicken bun recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, ময়দার ডো বানানোর জন্যে ময়দা, সাদা তেল, ইস্ট, নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে লিকুইড মিল্ক ও উষ্ণ গরম জল দিয়ে একদম নরম করে একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রাখুন ১ঘণ্টা মতো। এতে ময়দা ডো ফুলে দ্বিগুণ হবে।
- 2
এই সময়, একটা ননস্টিক ফ্রাইপ্যানে, পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে, পিঁয়াজ কুচি দিয়ে দিন ও অল্প ভেজে নিন। এবার এতে চিকেন কিমা দিয়ে ২-৩মিনিট মতো ভেজে, লিকুইড মিল্ক দিয়ে দিন ও একদম কম আঁচে রান্না করে নিন।
- 3
এবার, এতে ১চামচ শুকনো ময়দা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে এতে লিকুইড মিল্ক, আদা - রসুন বাটা ও স্বাদ মতো নুন দিয়ে দিন।
- 4
একদম কম আঁচে রান্না করে নিন ১০মিনিট মতো। এবার এতে সোয়া সস,চিলি সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন,আর ভিনিগার দিয়ে ৩মিনিট মতো রান্না করে নিন ও নামানোর আগে মাখন দিয়ে নামিয়ে নিন।
- 5
১ঘণ্টা পর, ময়দার ভেতরের বাতাস বের করে নিন। ময়দা থেকে লেচি কেটে তা একটু মোটা করে বেলে নিন। লেচির মাঝে চিকেনের পুর ভরে দিন ও লেচি গোল করে বড়ো একটা লেচি তৈরি করে তা আবার ঢাকা দিয়ে রেখে নিন ১৫মিনিট মতো।
- 6
১৫মিনিট পর, একটা কড়াইতে বালি বা নুন দিয়ে তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিন। ও পাত্রটি ঢাকা দিয়ে গরম করে নিন। এবার একটা থালায় বান গুলো সাজিয়ে দিন। বানের ওপরে লিকুইড মিল্ক ব্রাশ করে দিন ও ওপর দিয়ে ভাজা তিল ছড়িয়ে থালাটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন ও ওপরে ঢাকা দিয়ে দিন যাতে পুরো বান খুব ভালো ভাবে Bake হয়। এই অবস্থায় ৩০-৪০মিনিট মতো Bake করুন।
- 7
বান ভালোভাবে Bake হলে নামিয়ে পরিবেশন করুন, বেকড চিকেন বান।।
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (14)