নলেন গুড় আর গোবিন্দভোগ চালের পায়েস (nolen gur ar gobindo bhog chaler payesh recipe in bengali)

সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
নলেন গুড় আর গোবিন্দভোগ চালের পায়েস (nolen gur ar gobindo bhog chaler payesh recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে,পরিমাণ মতো চাল ধুয়ে নিন ও চাল ১৫মিনিট ভিজিয়ে রাখুন, এতে রান্নার সময় কম লাগবে।
- 2
এরপর, কাজু বাদাম অল্প ঘিতে ভেজে নিন।এতে বাদামের গন্ধ পায়েস কে আরো সুন্দর বানাবে।
- 3
দুধ ভালো করে ফুটিয়ে নিন। দুধ ফুটে এলে এলে, এতে ১-২টো তেজপাতা দিয়ে দিন ও ধুয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন প্রথমে জোড়ালো আঁচে ১০-১৫মিনিট মতো।
- 4
১০-১৫মিনিট মতো রান্না করার পর, চাল সেদ্ধ হলে আঁচ কমিয়ে দিয়ে মাঝারি করে দিন। চা সেদ্ধ হলে এতে পরিমাণ ও স্বাদ মতো নলেন গুড়, কিসমিস ও কাজু বাদাম দিয়ে দিন। পায়েস নাড়তে থাকুন ৫-১০মিনিট মতো।
- 5
৫-১০মিনিট পর, পায়েস অল্প ঘন থাকতে থাকতে এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন, নলেন গুড়ের পায়েস।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13787649




মন্তব্যগুলি (5)