দুধ পনির(Doodh paneer recipe in Bengali)

Sujata Pal @cook_22448433
দুধ পনির(Doodh paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাজু বাদাম, চাল মগজ, পস্ত, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সি তে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
পনির সাদা তেল দিয়ে হালকা বাদামি করে ভেজে নুন দিয়ে ফেটানো টক দই এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে।যাতে পনির নরম থাকে।
- 3
পনির ভাজার তেলটা তেই গোটা গরম মশলা ফরণ দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আগের থেকে বেটে রাখা মশলা টা দিয়ে কষতে হবে।তারপর নুন, চিনি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে। তারপর দুধ টা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে ভেজে রাখা পনির দিয়ে ৩ মিনিট মতো ঢেকে রাখতে হবে।ঢাকনা খুলে ঘী দিয়ে নামিয়ে নিতে হবে।তাহলেই রেডি দুধ পনির।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13809861




মন্তব্যগুলি (2)