দই ফুচকা (doi phuchka recipe in bengali)

সরস্বতী পুজো/পৌষ পার্বন
সরস্বতী পুজো তে বান্ধবীদের সাথে বেরিয়ে ফুচকা খাওয়া তো মাস্ট ।তাই এটা তো থাকতেই হবে লিস্ট এ।
দই ফুচকা (doi phuchka recipe in bengali)
সরস্বতী পুজো/পৌষ পার্বন
সরস্বতী পুজো তে বান্ধবীদের সাথে বেরিয়ে ফুচকা খাওয়া তো মাস্ট ।তাই এটা তো থাকতেই হবে লিস্ট এ।
রান্নার নির্দেশ
- 1
ফুচকা পাঁপড়ি এর জন্য।প্রথমে সুজি ও আটা মিশিয়ে তাতে নুন ও বেকিং সোডা দিয়ে ভাল করে একটা শক্ত ময়দা মাখতে হবে।
- 2
মেখে নিয়ে রেস্ট করতে দিতেহবে 10 মিনিট।তারপর এটা থেকে গোল গোল লেছি কেটে বেলে নিতে হবে পাতলা করে।এবার এ থেকে ছোট ছোট পাঁপড়ি আকারে কেটে নিন।
- 3
নিয়ে এগুল কে রেস্ট করতেদিন 45 মিনিট।এবার এর মধ্যে আলু ও মটর সেদ্ধ করে নিয়ে তাতে ভেজানো ছোলা,চ্যাট মসলা,নুন,ভাজা জীরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাল ভাবে মেখে নিতে হবে।
- 4
সাথে সাথে দই তে অল্প জল মিশিয়ে একটু পাতলা করে নিন। তাতে নুন চিনি ও বাকি মসলা যোগ করে ভাল করে ফেটিয়ে নিন।
- 5
এবার শুকোতে দেয়া পাঁপড়ি গুলো কে তুলে তেলে ভেজে ফেলুন 1,1 করে। ফুলে ওঠার জন্য ঝাঝরা দিয়ে চেপে চেপে ভাজুন। একটু শক্ত হলে নামিয়ে ফেলুন।
- 6
তারপর হালকা ঠান্ডা হতে দিন। পারলে একটু রোদে শুকিয়ে নেবেন।
- 7
এবার ফুচকা তে ফুটো করে তাতে আলু মাখা ভরে দিন। প্লেট এ সাজিয়ে রেখে তাতে টক দই এর মিশ্রণ তা ছড়িয়ে । শিগগির পরিবেশন করুন। নাহলে যে সব হয়ে যাবে শেষ 😁😁
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)