লাবড়া(labra recipe in Bengali)

#ebook2
#পৌষপার্বণ/সরস্বতীপূজা
যেকোনো পুজোয় ভোগের খিচুড়ির এক ও অদ্বিতীয় সঙ্গী লাবড়া। সম্পূর্ণভাবে নিরামিষ বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো এই পদ পূজোর ভোগে এক আলাদা মাত্রা নিয়ে আসে।লাবড়া বানানোর জন্য পছন্দমত যেকোনো সবজি ব্যবহার করা যায় আর পূজোর ভোগে নিবেদন করতে চাইলে রান্নাটি পুরোটাই ঘি দিয়ে বানাতে হবে।

রান্নার নির্দেশ
- 1
সমস্ত সবজি কেটে ধুয়ে নিন।শাক গুলো কেটে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখুন।
- 2
কড়াইতে তেল গরম করে প্রথমে আলু,কচু,পেঁপে,গাজর অল্প লবণ হলুদ দিয়ে বেশ সময় নিয়ে ভেজে নিন।
- 3
এরপর বাকি সবজি গুলো লবণ হলুদ দিয়ে অল্প ভেজে নিন।
- 4
এবার কড়াইতে তেল আর ২ টেবিল চামচ ঘি দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা,পাঁচ ফোড়ন দিয়ে তারপর আদা বাটা দিন।তারপর একে একে লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 5
এরপর সবজি গুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভাপিয়ে রাখা শাক দিয়ে দিন।ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন।সবজি থেকে বেরিয়ে আসা জলে কিছুক্ষণ রান্না করার পর অল্প জল দিন আর সবকিছু ভালো মত সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।জল দেওয়ার আগে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিন।
- 6
সবশেষে চিনি দিন।তারপর ২টেবিল চামচ ঘি আর ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।নামানোর পর ওপর থেকে নারকেল কোড়া টা ছড়িয়ে দিন।
- 7
নিরামিষ খিচুড়ি,বেগুনি সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)