ছানা ভরা বেল পেপার (Chana bhoa bell pepper recipe in bengali)

#GA4#Week4
ঘরে বানানো পনির দিয়ে বানিয়ে ফেললাম স্টাফড বেল পেপার।খুব ই সুস্বাদু হিয়েছিল।
ছানা ভরা বেল পেপার (Chana bhoa bell pepper recipe in bengali)
#GA4#Week4
ঘরে বানানো পনির দিয়ে বানিয়ে ফেললাম স্টাফড বেল পেপার।খুব ই সুস্বাদু হিয়েছিল।
রান্নার নির্দেশ
- 1
বেল পেপার গুলোকে ভালো করে ধুয়ে মাথাটা কেটে নিয়ে ভিতর টা পরিষ্কার করে নিতে হবে। তারপর কড়াই টে ২ টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিতে হবে।
- 2
এক ই কড়াই টে ২টেবিল চামচ তেল জিরে ফোড়ন দিয়ে ১টা বড়ো পিয়াজ কুচি ও আদা রসুন বাটা ১টেবিল চামচ দিয়ে ২ মিনিট ভাজতে হবে। এবার ১বাটি গাজর কুচি ও মটর দিতে হবে।আরো ২ মিনিট ভাজতে হবে।এবার হলুদ, জিরে, ধনে, লঙ্কা, গুঁড়ো ১/২ চা চামচ দিয়ে ৩ মিনিট আরো ভাজতে হবে।এবার ঘরে বানানো ১/২ লিটার দুধের ছানা দিয়ে হবে।আরো খানিকক্ষণ ভালো করে ভাজতে হবে।জল একদম দেবেন না। এবার কিচেন কিং মশলা দিতে হবে।(এটা না দিতেও পারেন)।গরম মশলা ১ চা চামচ দিয়ে আরো খানিকক্ষণ ভাজতে হবে। স্টাফ টা একদম শুঁকনো হতে হবে।
- 3
এবার স্টাফ টা ভালো করে ঠেসে বেল পেপার e ভরতে হবে।তারপর আবার কড়াই টে ২ টেবিল চামচ তেল দিয়ে ভাজতে হবে।
- 4
এবার গ্রেভি টা বানাতে হবে। বেল পেপার গুলো ভাজার পর তুলে রাখতে হবে। গ্রেভি জন্য সেম করাই টে জিরে ফোড়ন দিয়ে ১বাটি বড়ো পিয়াজ o tomato পেস্ট দিতে হবে।এবার ভালো করে খানিক খন ভাজতে হবে।এবার কাজু, almond, আদা, রসুন বাটা টা দিয়ে ২ মিনিট ভাজতে হবে। এবার হলুদ, ধনে, লঙ্কা, গরম মশলা ১/২ চা চামচ করে দিয়ে ২ মিনিট ভাজতে হবে।নুন স্বাদ অনুযায়ী দিতে হবে।এবার বল পেপার গুলো দিয়ে ১০মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে।লাস্ট এ কস্তুরী মেথি দিয়ে সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (6)