খান্ডভি (Khandvi recipe in Bengali)

খান্ডভি (Khandvi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি মাঝারি সাইজের পাত্রে টক দই নিতে হবে এবং ভালো করে ফেটাতে হবে।
- 2
হলুদ গুঁড়ো, হিং এবং স্বাদ মতো নুন ফেটানো দইতে দিতে হবে।
- 3
এরপর বেসন দিয়ে ভালো করে মেশাতে হবে। যাতে একটি নরম মিশ্রণ তৈরি হয়।
- 4
এবার একটা কড়াই গরম করে তার মধ্যে মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। আঁচ মাঝামাঝি রাখতে হবে।
- 5
সমানে মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে। মনে রাখতে হবে, মিশ্রণটি যাতে দলা পাকিয়ে না যায়।
- 6
এরপর একটি বা দুটি থালা নিতে তাতে কয়েক ফোঁটা তেল নিয়ে মাখাতে হবে। এরপর থালার মধ্যে মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিতে হবে।
- 7
মিশ্রনটিকে এবার পাঁচ মিনিটের জন্য ঠাণ্ডা হতে দিন।
- 8
এবার ফিতের মতো আকারে ২ ইঞ্চি মাপে মিশ্রণটিকে কেটে নিন।
- 9
কেটে রাখা মিশ্রণটির ওপর নারকেল এবং কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন।
- 10
এবার কেটে রাখা মিশ্রনের প্রতিটি ফিতাকে সাবধানে রোল করতে থাকুন। খেয়াল রাখবেন রোল কররা সময় যেন ভেঙ্গে না যায়।
- 11
এবার একটি ছোট পাত্রে তেল গরম করুন।
এবার তেলে পরিমাণ মতো গোটা সরষে ফেলে দিন। - 12
কিছু সময় পরে তেলের মধ্যে কারিপাতা দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকুন। এবার 2 চামচ চিনি ও 1/4 কাপ জল দিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করুন।
- 13
তেলে ভাজা মশলাটি রোল করে রাখা খাণ্ডভীর ওপর ছড়িয়ে দিতে হবে।
- 14
উপর দিয়ে ধনেপাতা ও নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (12)