আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল (aloo begun bori diye rui maacher jhol recipe in Bengali)

Poulami Sen @cook_18123741
আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল (aloo begun bori diye rui maacher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর মাছগুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলে বড়ি ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার কড়াইতে অল্প পরিমাণ সাদাতেল দিয়ে তেলটা গরম হলে তাতে গোটা জিরে ফোঁড়ন দিয়ে আলু দিয়ে হালকা ভেজে নিতে হবে।
- 4
ভাজা হলে তাতে একে একে স্বাদমতো নুন ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
তারপর পরিমাণমতো জল ও বেগুন দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে আলু ও বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত।
- 6
সমস্তটা ভালো করে সেদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা মাছ ও বড়ি দিয়ে আবারো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে হবে রান্না হওয়া পর্যন্ত।
- 7
পুরোপুরি রান্না হয়ে গেলে নামিয়ে নিতে হবে, গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13855879







মন্তব্যগুলি (3)