ছানার পায়েস(chaanar payesh recipe in Bengali)

#পূজা2020
বর্তমান চেহারা আজকের পুজো, কিন্তু বাঙালির জীবনে যে কোনও উৎসব মানেই খাওয়া। পুজোর দিনে তো পেটপুজো মাস্ট।
তাই দুর্গা উৎসব ভরে থাকুক মিষ্টি,ঝাল অম্বলে,খাদ্যে,পানীয়ে।

রান্নার নির্দেশ
- 1
দুধ ১ লিটার
- 2
একটি প্যানে ১লিটার দুধ জালে বসাতে হবে।
- 3
এর মধ্যে ১/২ লিটার দুধ ভিনিগার দিয়ে ছানা কেটে নিতে হবে।ছানা ছেকে সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নিতে হবে যাতে ছানার টক ভাব চলে যায়।
- 4
ছানার জল ঝরিয়ে একটা সাদা পরিষ্কার কাপরে বেধে ২ ঘন্টা জল ঝরানোর জন্য ঝুলিয়ে রাখতে হবে।জল ঝরানো ছানা একটা প্লেটে নিয়ে খুব ভালো করে ডোলে সামান্য গুরো চিনি দিয়ে মেখে ছোট ছোট ছানার বল বানিয়ে নিতে হবে। বাকি ১/২ লিটার দুধে কনন্ডেস মিল্ক দিয়ে জাল দিয়ে ঘনো করে নিতে হবে।এবার ছানার বল দুধে দিয়ে বেশ কিছু সময় ফোটার পর চিনি,তেজ পাতা দিয়ে আরো ৫,৭ মিনিট ফুটিয়ে দুধে ভেজানো কেশর দিতে হবে।
- 5
কেশর দুধের রং এবং সুগন্ধ দুটোই আনে। পছন্দ মনে করলে এলাচ গুরো দিতে পারেন। এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করলেই হয়ে গেলো ছানার পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)