সুজির উপমা (Rava Upma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাসে কড়াই গরম করে ১টেবিল চামচ তেলের মধ্যে হলুদ দিয়ে সুজিটা হালকা ভেজে নিতে হবে। তারপর একটা পাত্রে সুজি ঢেলে রাখতে হবে। বাদাম টা একটু আগের থেকে রোস্ট করে রেখেছি। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।
- 2
এবার ঐ কড়াই তে পরিমাণ মতো তেল দিতে হবে, একটু গরম হলে সরষে, উরদ ডাল, বাদাম, কারিপাতা, কাচালঙকা কুচি, আদা গ্রেট দিয়ে একটু নাড়তে হবে, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যপসিকাম কুচি, গাজর গ্রেট সব এক সাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে সুজি দিতে হবে, একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে, জল শুকিয়ে এলে লেবুর রস আর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করতে হবে। আমার তৈরি গরম গরম উপমা। এবার সারভিং বাউল এ পরিবেশন করে নিন। এটি একটি সাউথ ইন্ডিয়ান স্টাইলের বানানো।
- 3
লেবুর পরিবর্তে টক দই ২চামচ দেওয়া যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13862449










মন্তব্যগুলি (6)