মোগলাই মাটন(moghlai mutton recipe in Bengali)

#পূজা2020#week1
পুজোয় একদিন দুপুরে গরম ঝরঝরে বাসমতীর ভাত আর এমন মাটন হলে - আহা, একেবারে জিভের ভিতর দিয়া মরমে পশিল গো ।
মোগলাই মাটন(moghlai mutton recipe in Bengali)
#পূজা2020#week1
পুজোয় একদিন দুপুরে গরম ঝরঝরে বাসমতীর ভাত আর এমন মাটন হলে - আহা, একেবারে জিভের ভিতর দিয়া মরমে পশিল গো ।
রান্নার নির্দেশ
- 1
মাটন ধুয়ে কাপড়ে মুছে শুকনো করে নিন।
- 2
কড়াইতে ঘি দিয়ে 2-3টেপিস করে 1মিনিট করে ভেজে তুলুন। ভাজা মাংংসতে দই, নুন, পেঁয়াজ-আদা-রসুন বাটা, লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো, ধনে গুড়ো ও শা জিরে গুড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিন 30মিনিট।
- 3
আলুর টুকরো লাল করে ভেজে নিন।
- 4
মাংস ভাজা ঘিতে আরো বাকী ঘি টা দিয়ে দিন। গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। তারপর কুচোনো পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন।পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিনি দিন।
- 5
এবার মাখা মাংসটা এতে দিয়ে দিন। প্রথমে কড়া আঁচে 5 মিনিট তারপর ঢিমে আঁচে 15 মিনিট কষান।
- 6
এবার ভাজা আলু ও জল দিন। জল নিজের মাপমত দেবেন।এটা ঝোল ও হবেনা আবার কষাও হবেনা। সেই বুঝে জল। এইসময় নুন চেখে দরকার হলে নুন দিন। দিয়ে ঢিমে আঁচে রেখে দিন 20মিনিট।
- 7
2-1 বার নেড়ে দেবেন।
- 8
মাংস সেদ্ধ হয়ে গেলে আঁচ বাড়িয়ে ঝোল নিজের মত কনসিসটেনসি তে নিয়ে আসুন।
- 9
জায়ফল-জয়ীত্রি-স্টার আনিস গুড়ো ও গরম মশলা গুড়ো দিয়ে একবার মিশিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট।
- 10
তারপর গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)