বাসন্তী পোলাও (Basanti pulao recipe in Bengali)

Sunanda Majumder @cook_23481267
বাসন্তী পোলাও (Basanti pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল আধ ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ও কিসমিস ভেজে তুলে নিন।গোটা গরম মসলা তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে,ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দিন, এবার ভাজতে হবে যতক্ষণ না সবটা ঠিকমতো ভাজা হয়ে যায়।
- 3
পরিমাণমতো গরম জল যোগ করুন, ভেজে রাখা কাজু বাদাম ও কিসমিস দিয়ে দিন এই সময় এবং ঢাকা দিয়ে রান্না করুন।১০-১৫ মিনিটের মধ্যে চাল সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে মিশিয়ে দিন। নামানোর আগে আরো কিছুটা ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু বাসন্তী পোলাও।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13898562



মন্তব্যগুলি (2)