ভেজ ফ্রাইড রাইস(veg fried rice recipe in Bengali)

Sunanda Majumder @cook_23481267
ভেজ ফ্রাইড রাইস(veg fried rice recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে আধঘন্টা ভিজিয়ে রাখুন।
- 2
পরিমাণমতো জলে ভাত তৈরি করে নিন। ভাত রান্নার সময় কড়াইশুঁটি গুলো দিয়ে দেবেন যাতে ওগুলো সিদ্ধ হয়ে যায়। ভাত রান্নার সময় সামান্য নুন দিয়ে ভাতটা রান্না করুন। ভাতের মাড় গেলে কোন ছড়ানো পাত্রে ভাতটা ছড়িয়ে রাখুন।
- 3
সাদা তেল গরম করে গাজর, বিন্সনুন মাখিয়ে ভেজে তুলে রাখুন।
- 4
দু চামচ ঘি সরিয়ে রেখে বাকি ঘি গরম করে কাজু, কিসমিস ভেজে তুলে রাখুন।গোটা গরম মসলা, তেজপাতা ফোড়ন দিন সুগন্ধ বেরোলে তৈরি করে রাখা ভাত দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন,চিনি দিন ভালো মতো মিশিয়ে নিন।এবার ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিন।সব ঠিক মতো মিশিয়ে নিন এবং বাকি দু চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিন তৈরি ভেজ ফ্রাইড রাইস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13898776



মন্তব্যগুলি (2)