জিরো অয়েল সুজি উত্তপম(zero oil sooji uttapam recipe in bengali)

Suranya Lahiri Das @cook_25623034
জিরো অয়েল সুজি উত্তপম(zero oil sooji uttapam recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
সুজির সাথে টকদই স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যেটার তৈরি ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
সবজি গুলো ও কাঁচালঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। গ্যাসে ননস্টিক প্যান বসিয়ে ভালো ভাবে গরম করে নিতে হবে।
- 3
প্যান গরম করে ওর মধ্যে একটা হাতা দিয়ে সুজির ব্যেটার ঢেলে ওপর থেকে সবজি গুলো ও গোলমরিচের গুড়ো দিয়ে,হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে।
- 4
এক সাইড ভালো ভাবে সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে ওপর সাইডও ঢাকা দিয়ে ভালো ভাবে সেঁকে নিতে হবে।দু সাইড ভালো ভাবে সেঁকা হয়ে গেলেই রেডি তেল ছাড়া সুজির উওপম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13922378








মন্তব্যগুলি (10)