ম্যাগি চীজ অমলেট (maggi cheese omelette recipe in Bengali)

#GA4
Week7
এবারে ধাঁধা থেকে আমি বেক্সফাস্ট বেছে নিয়েছি।।
ম্যাগি চীজ অমলেট (maggi cheese omelette recipe in Bengali)
#GA4
Week7
এবারে ধাঁধা থেকে আমি বেক্সফাস্ট বেছে নিয়েছি।।
রান্নার নির্দেশ
- 1
হাফ কাপ জলে ম্যাগি এবং ম্যাগি মশলা দিয়ে শুকনো করে রান্না করে নামিয়ে নিতে হবে একটা বাটিতে এবং সেটাকে ঠান্ডা করে নিতে হবে।
- 2
একটা বাটিতে ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ কুচি,কাঁচালঙ্কা কুচি,টমেটো কুচি, গোলমরিচ গুঁড়ো,চিলি ফ্লেক্স ও সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে তাতে ডিমের মিশ্রনটা দিয়ে অমলেটের মত দুপিঠ ভাজা হলে তাতে আগে থেকে রান্না করে রাখা ম্যাগির মিশ্রণটি এক সাইডে লম্বা করে দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ও চিজ গ্রেট করে দিতে হবে।
- 4
তারপর ওপর থেকে চিলিফ্লেক্স ছড়িয়ে অমলেটের ওপর সাইড ওর ওপরে দিয়ে প্যান ঢেকে একদম কম আঁচে রাখতে হবে পাঁচ মিনিট।
- 5
পাঁচ মিনিট পর প্লেটে টমেটো সস সহযোগে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (8)
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio ar bhalo lagle onusoron dio..👍