নারকেল নাড়ু (narkel naru recipe in bengali)

Rumar Rannaghor (Ruma Satpati) (Youtube - Rumar Rannaghor) @cook_21973701
#পূজা2020
দুর্গাপূজা
পুজা উপলক্ষে প্রায় বাঙালি বাড়িতে হয়ে থাকে নারকেল নাড়ু |
নারকেল নাড়ু (narkel naru recipe in bengali)
#পূজা2020
দুর্গাপূজা
পুজা উপলক্ষে প্রায় বাঙালি বাড়িতে হয়ে থাকে নারকেল নাড়ু |
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেল গুলো ফাটিয়ে নিয়ে জল টা বের করে নিয়ে নারকেল গুলো কুরনি দিয়ে কুরে নিয়েছি |
- 2
এবার কড়াই তে 2 টেবিল চামচ ঘি দিয়ে কোরানো নারকেল টা ভেজে নিতে হবে যখন নারকেল থেকে জল বেরিয়ে আসতে শুরু করবে তখন ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেবো গ্যাস টা লো আচে রেখে |
- 3
এবার ঢাকা খুলে নাড়া চাড়া করে চিনি,গুড় ও গুঁড়ো দুধ,এলাচ গুঁড়ো টা দিয়ে মিশিয়ে নেবো যখন নাড়ু বানানোর মতো হয়ে যাবে তখন গ্যাস টা বন্ধ করে দেবো |
- 4
এবার একটা থালা তে ঘি মাখিয়ে নিয়ে নারকেলের মিশ্রন টা ঢেলে নিয়ে হাতে ঘি মাখিয়ে হালকা গরম থাকতে থাকতেই ছোটো ছোটো বলের আকারে নাড়ু বানিয়ে নেবো |
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13948397



মন্তব্যগুলি (4)