চকলেটের পুর ভরা পান মিঠাই (Chocolate stuffed pan mithai recipe in bengali)
চকলেটের পুর ভরা পান মিঠাই (Chocolate stuffed pan mithai recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
আগেকড়াইটা গরম করে রেখেছিলাম। এবার এক মিনিট মত 150 গ্রাম নারকেলের গুড়ো বা বুরাদা হালকা করে ভেজে নিয়েছি। বাকি বুরাদা রেখছি আলাদা করে। খুব সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পান পাতা আর মিল্কমেড একসাথে মিক্সিং জারে পেষ্ট করে নিয়ে ছিলাম। এবার ঐ নারকেলের মধ্যে পানের মিক্সচারটা ঢেলে দিতে হবে।
- 2
এবারে এরমধ্যে ফুড কালার টাও দিয়ে দিয়েছি। মিল্কমেডের পেষ্ট দেওয়ার পর যেটুকু মিক্সিং জারে লেগে লেগে থাকবে সেটুকু দুধ দিয়ে মিশিয়ে নারকেলের মধ্যে মিশিয়ে নিয়েছি।এবারে অল্প কিছুক্ষণ নাড়তে হবে।
- 3
কিছুক্ষণ পর নারকেলের মধ্যে আঠালো ভাব চলে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে।এবং হালকা গরম অবস্থাতেই গোল পাক দিতে হবে। এবং মাঝখানে চ্যাপ্টা করে টুকরো করে রাখা চকলেটটা যেটা আগে থেকে আমি চকলেট সিরাপের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে লাড্ডু আকারে গোল গোল করে নেবো।লাড্ডু যেহেতু হালকা গরম আছে তাই চকলেটটা ভেতরেই গলে যাবে।খেয়াল রাখতে হবে যেন চকলেট গুলো ফ্রিজে না থাকে তাহলে গলতে সময় লাগবে।
- 4
বাকি যেটুকু বুরাদা রাখা ছিল আলাদাভাবে, সব লাড্ডু হয়ে গেলে নারকেলের বুরাদার মধ্যে লাড্ডু গুলোকে মিশিয়ে নিতে হবে।
- 5
এবারে পছন্দসই ড্রাই ফুড দিয়ে পরিবেশন করতে পারেন। তৈরী হয়ে গেছে আপনাদের পান মিঠাই। দীপাবলিতে এবারে বানিয়ে ফেলুন পান মিঠাই। এই মিষ্টিতে পুর হিসেবে সাধারণত গুলকন্দ দেওয়া হয়, কিন্তু আমি ছোট বাচ্চাদের পছন্দের কথা ভেবে চকলেট দিয়েছি। সবার খুব পছন্দ হবে। খুব চটপট হয়ে যায়, হঠাৎ অতিথি আসলে এই মিঠাই বানিয়ে দিতেই পারেন। সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (5)