কলমি শাকের পাকোড়া
রান্নার নির্দেশ
- 1
কলমি শাক কুচি -২ কাপ।
লবন - পরিমান মতো।
হলুদ গুঁড়া - সামান্য।
পেঁয়াজ কুচি - ২ টি মাঝারি আকারের।
কাঁচা মরিচ কুচি - পরচ্ছন্দানুসারে।
ভাজা জিরা গুড়া -১/২ চা চামচ।চিংড়ি কুচি - ১ টেবিল চামচ(অপশনাল)
বেসন + চালের গুড়া - শাক টা বাইন্ডিং এর জন্য যত টুকু লাগে। তবে বেসন আর চালের গুড়া র পরিমাণ হবে ২:১
তেল - ভাজার জন্য। - 2
তেল বাদে সব উপকরণ একসাথে মেখে ৫ মিনিট মতো রেখে ডীপ ফ্রাই করতে হবে।
চুলার আঁচ মিডিয়াম লো তে থাকবে এবং তেল খুব বেশি গরম করে পাকোড়া ভাজা যাবে না। যেহেতু শাকের পাকোড়া তেল বেশি গরম বা চুলার আঁচ high হলে পাকোড়া পুড়ে যাবে।
তো চায়ের সাথে হয়ে যাক মজাদার কলমি শাকের পাকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13991777





মন্তব্যগুলি (2)