আখনি পোলাও (yakhni polau recipe in Bengali)

আখনি পোলাও (yakhni polau recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই একটি কড়াইয়ে অনেকটা জল গরম করে তাতে চিকেন, আদা কুচি, রসুন কুচি, গোটা গরম মশলা দিয়ে ফুটতে দেব। 10মি পর জল টা আলাদা করে রাখতে হবে। এটাই আখনির জল।
- 2
এরপর আরেকটি কড়াইয়ে তেল গরম করে পেয়াজ লাল করে ভাজতে হবে।ভাজা হলে আদা বাটা ও রসুন বাটা দিতে হবে। টক দই ফেটিয়ে দিতে হবে, নুন ও হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। তেল ছেড়ে দিলে মাংস দিতে হবে
- 3
কিছুটা গরম মশলা গুঁড়ো করে রাখতে হবে। সাথে, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো মিশিয়ে রাখতে হবে। চিকেন ভালো করে রান্না হলে গুঁড়ো মশলা ছড়িয়ে দিতে হবে।
- 4
এবার ঝোল থেকে আলাদা করে মাংস তুলে রাখতে হবে।চিকেন কষার তেল মশলার মধ্যেই চাল দিয়ে ভেজে নিতে হবে
- 5
এবার এর মধ্যেই চালের দ্বিগুণ পরিমাণ আখনির জল, কাজু কিসমিস, গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা,নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 6
চাল 80%হয়ে গেলে ঢাকা খুলে চিকেন, ঘি যোগ করে ভালো করে মিশিয়ে নিবু আঁচে আরও 5মি রেখে দিতে হবে।
- 7
নির্দিষ্ট সময়ের পর ঢাকা খুলে পরিবেশন করুন আখনি পোলাও
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (6)