রান্নার নির্দেশ
- 1
১ঃ প্রথমে,কলা ভাল করে চটকে নিন। এবার ডিম ফেটে তাতে দিন। চিনি, লবন দিয়ে মিক্স করে নিন।
- 2
২ঃ এবার শুকনো উপকরণ, ময়দা,চালের গুড়াঁ,বেকিং পাঃ,বেকিং সোডা, এলাচ গুড়াঁ একসাথে চেলে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে অল্প অল্প মিশান।
- 3
৩ঃএবার পানি অল্প অল্প দিয়ে থকথকে ঘন টাইট একটা ডো করতে হবে।যেটা হাতে গোল বল আকারে তুলে তেলে
ছাড়তে সহজ হবে।এবার ডো ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন। - 4
৪ঃ ২০ মিনিট পর নারিকেল দিয়ে মিক্স করে নিন আবার।
- 5
৫ঃএবার কড়াইতে দুই কাপ মত তেল গরম করে নিন।চুলার আচঁ মিডিয়াম রেখে, হাতে বা চামচের সাহায্যে গোল বল আকারে গরম তেলে ছাড়ুন। বেশ কয়েকটি বল একসাথে সোনালী রং করে ভেজে তুলে নিন।টিস্যু তাওয়ালের উপর রাখুন যেন এক্সট্রা তেল টেনে নেয়।এবার, বিকালের চায়ের সাথে গরম গরম কলার বড়া / কলার বল / গোলগুলা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14004260








মন্তব্যগুলি (7)