রান্নার নির্দেশ
- 1
চিকেন পটেটো চপঃ
সিদ্ধ করা আলু মাঝারি আকারের - ৩ টি।
মুরগির বুকের মাংস (আদা,রসুন, লবন দিয়ে সিদ্ধ করা) - ১/২ কাপ।
পেঁয়াজ কুচি - ১/৪ কাপ।
কাঁচা মরিচ কুচি - পচ্ছন্দমতো।
ধনে পাতা কুচি - পচ্ছন্দমতো।
ভাজা জিরা গুড়া - ১/২ চা চামচ।
ডিম - ১ টি।
ময়দা + চালের গুড়া - ২ টেবিল চামচ(বাইন্ডিং এর জন্য)
পানিতে ভেজানো পাউরুটি - ১ স্লাইস।
লবন - স্বাদমতো।
তেল - ভাজার জন্য। - 2
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি লবন দিয়ে প্রথমে মেখে নিবো। এরপর তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে নিবো।
তেল মাঝারি থেকে একটু বেশি গরম করে ঐ মিশ্রণ পচ্ছন্দমতো আকারে দিয়ে ডীপ ফ্রাই করবো। চুলার আঁচ মিডিয়াম থাকবে।এটা shallow fry ও করা যাবে, সেক্ষেত্রে প্যানে তেল ব্রাশ করে নিয়ে চ্যাপ্টা করে পাকোড়া র মিশ্রণ দিয়ে চুলার আঁচ medium low তে রাখলেই হবে।
তবে হয়ে যাক, চায়ের সাথে এই মজার yummy চিকেন পটেটো চপ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14019528





মন্তব্যগুলি (2)