চিকেন ভেজিটেবল রোটিনি পাস্তা

এখানে ট্রাই কালার রোটিনি পাস্তা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ আমার নিজের স্টাইলে হেলদি ভাবে করা পাস্তার রেসিপিটি।
চিকেন ভেজিটেবল রোটিনি পাস্তা
এখানে ট্রাই কালার রোটিনি পাস্তা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ আমার নিজের স্টাইলে হেলদি ভাবে করা পাস্তার রেসিপিটি।
রান্নার নির্দেশ
- 1
পর্যাপ্ত পরিমাণ পানি পাত্রে দিয়ে তাতে চিকেন স্টকের কিউব দিয়ে বলক তুলে নিন। পাস্তা সিদ্ধ হতে দিন। যেসব সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিন যেগুলো কম সময় লাগে সেগুলো পর্যায়ক্রমে পরে দিন। সবজি মোটামুটি সিদ্ধ হবে, খুব বেশি না।
- 2
পাস্তা সিদ্ধ হওয়া পানি তুলে রাখুন এক কাপ। পাস্তা এবং সবজি পানি থেকে স্ট্রেইনার দিয়ে তুলে নিন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- 3
চিকেন কিউব গুলোতে লবন, গোলমরিচ গুড়া এবং টমেটো সস মাখিয়ে রাখুন।
- 4
প্যানে তেল গরম হলে আদা, রসুন কুচি এবং চিকেন কিউব গুলো দিয়ে ভালোকরে ভেজে নিন। পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে হালকা ভাজুন এবং তুলে রাখা পাস্তা সিদ্ধ পানি যোগ করুন।
- 5
সবশেষে সিদ্ধ পাস্তা এবং সবজি সিদ্ধ যোগ করুন। নেড়েচেড়ে নিয়ে লবন লাগলে যোগ করুন এবং পরিবেশন করতে পারেন যেকোনো পছন্দসই চায়ের সাথে ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (4)