রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে তেল গরম করে এতে পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে গুড়ো মসলাগুলো, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন
- 2
এরপর এতে কেটে রাখা আলুগুলো দিন এবং ১ কাপ পানি দিয়ে ঢাকনা দিন। আলু অর্ধেক সিদ্ধ হয়ে এলে এবার এতে টুকরো করে রাখা ঝিঙ্গাগুলো দিন
- 3
এবার ঢাকনা দিয়ে রাখুন এবং ঝিঙ্গার পানিতেই সবজি পুরোপুরি সিদ্ধ হবে, তাই আর পানি দেয়ার প্রয়োজন নেই। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এবং ঝিঙ্গা আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে চিনি ও আস্ত কাঁচামরিচ দিয়ে লবণ চেখে নামিয়ে নিন।
- 4
ব্যস তৈরি হয়ে গেল মজাদার ঝিঙে চিংড়ির ঝোল, গরম গরম পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14021400









মন্তব্যগুলি (6)