তোপসে ফ্রাই(Topshe fry recipe in bengali)

Subhoshree Das @subhoshree199493
তোপসে ফ্রাই(Topshe fry recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছে অল্প নুন আর হলুদ মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দিতে হবে।
- 2
একটি মিক্সিং বাটিতে পেঁয়াজ,আদা, রসুন,ধনে পাতা,কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।একটি বাটিতে বেসন নিয়ে তারসাথে পেঁয়াজ এর পেস্ট, নুন, গোলমরিচ, খাবার সোডা আর অল্প জল দিয়ে একটি গোলা তৈরি করতে হবে যেটা খুব পাতলা না হয়।
- 3
কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছ গুলো এক এক করে তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে।
- 4
এবার ভাজা মাছ গুলো একে একে বেসনে ডুবিয়ে গরম তেলে দিয়ে মাঝারি আঁচে ২ পিঠ ভালো করে ভেজে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14037871










মন্তব্যগুলি (4)