ভেজিটেবল ডাম্পলিং বা মোমো

Silvy Nowshin @silvy_nowshin
রান্নার নির্দেশ
- 1
ময়দা, কর্নফ্লাওয়ার, লবন ও ১ চামচ তেল দিয়ে পরিমাণ মতো পানি যোগ করে ডো টি ভালোকরে মাখিয়ে নিন।
- 2
ডো টি একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট ।
- 3
একটি প্যানে ২ চা চামচ তেল নিন,পেঁয়াজ, আদা ও রসুন কুচি একটু নরম করে নিন।
- 4
সবজি কুচি গুলি, সয়া সস, গোলমরিচ গুড়া ও পরিমাণ মতো লবন দিয়ে হালকা সটে করে নিন।
- 5
ডো টি সমান ছোট ছোট ভাগে ভাগ করে নিন।
- 6
প্রত্যেকটা ভাগ দিয়ে ছোট ছোট পাতলা রুটি বেলুন। কিনারা বেশি পাতলা হবে।
- 7
প্রতিটির মাঝে পুর দিন এবং ছবির মতো চারপাশ মুড়িয়ে নিন।
- 8
স্টিমারে ভাব দিন সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 9
যেকোন পছন্দের চায়ের সাথে পরিবেশন করুন গরম অবস্থায়। #bdfoodclub
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14044663
















মন্তব্যগুলি