আটা মোমো সাথে ভেজ স্যুপ (atta momo veg soup recipe in bengali)

আটা ময়দার থেকে হেলদি তাই বানিয়ে দেখলাম। ভালো হয়েছিল।
আটা মোমো সাথে ভেজ স্যুপ (atta momo veg soup recipe in bengali)
আটা ময়দার থেকে হেলদি তাই বানিয়ে দেখলাম। ভালো হয়েছিল।
রান্নার নির্দেশ
- 1
আটা পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে মেখে নেব। খুব শক্ত বা নরম হবে না। আমার মাখার ওপর এক চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো।
- 2
প্যানে তেল দিয়েগরম হলে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ শাক কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি,কাঁচালঙ্কা কুচি, দিয়ে মিনিট দুয়েক নেড়েচেড়ে পুরটা তৈরী করে রাখবো।
- 3
এরপর আটার থেকে একদম ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে মাঝখানে পুরটা দিয়ে মোমোর আকারে গড়ে নিয়ে 20মিনিট ভাপিয়ে নিতে হবে।
- 4
স্যুপ তৈরী করার জন্য প্যান এ তেল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ শাক কুচি, রসুন কুচি, আদা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, বীনস কুচি দিয়ে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দেব। মিনিট পনেরো পর গুলে রাখাcornflour দিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)