চকলেট (chocolate recipe in bengali)

Sutapa Datta @cook_26614298
চকলেট (chocolate recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে চিনি আর জল দিয়ে অল্প আঁচে নাড়তে থাকবো। যখন 1 তার চাসনি তৈরি হয়ে যাবে তখন ওর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দেব। লেবুর রস সিরাকে জমতে দেবে না।
- 2
তারপর ওর মধ্যে তিন চামচ মাখন মিশিয়ে দেবো। মাখন মিশে গেলে গুঁড়ো দুধ দিয়ে দেবো। ভালো করে নেড়ে বনভিটা মিলিয়ে দেবো। গ্যাসের আঁচ একদম লো থাকবে। ভালো করে মিশে গেলে একদম স্মুথ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব মিশ্রন টাকে ভালো করে নাড়তে থাকবো।
- 3
ঘরে যদি চকলেট মোল্ড না থাকে তাহলে বরফ জমানোর পাত্রে চকলেট জমানো যেতে পারে আমিও সেই ভাবেই জমিয়েছি বরফের ট্রে নিয়ে ওর মধ্য সব মিশ্রন গুলো দিয়ে একটু ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দেবো। দশ পনের মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নেব। চকলেট তৈরী। প্লেটে সাজিয়ে অপর থেকে জেমস ছড়িয়ে দেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14095009











মন্তব্যগুলি (16)