মশলা পমফ্রেট তন্দুরি (masala pomfret tanduri recipe in bengali)

মশলা পমফ্রেট তন্দুরি (masala pomfret tanduri recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ছুরি দিয়ে ত্যাচরা করে মাছের ২ দিকেই চিরে নিতে হবে।
- 2
এরপর নুন ও লেবুর রস দিয়ে অন্তত আধঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজ করে রাখতে হবে।
- 3
আধঘণ্টা পরে মাছ বের করে তা থেকে যে জল বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার পেঁয়াজ,আদা,টমেটো,কাঁচালঙ্কা,রসুন, ধনেপাতা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর এই পেস্ট, টকদই,গুঁড়ো মশলা গুলো ও প্রয়োজন মতো নুন-মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে। চেরা জায়গা গুলোতেও জানো ভালো করে মশলা লেগে যায়।
- 4
এবার ফ্রাইংপ্যান গরম করে মাখন দিতে হবে। মাখন গলে গেলে মশলা সহ মাছগুলো আস্তে আস্তে প্যানে ছেড়ে দিতে হবে। গ্যাস লোফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। মাছের একসাইড হয়ে গেলে আস্তে করে উল্টে দিয়ে অপর সাইডটা ভাজতে হবে। মাছের গা একটু পোড়া পোড়া হয়ে আসলেই বোঝা যাবে রান্না হয়ে গেছে।
- 5
পোলাও, ফ্রাইড রাইস, বর্ষার দিনে খিঁচুড়ির সাথে এটি জমে যায়। এটা স্ট্যাটার্ড হিসাবেও মজাদার।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (11)