মিক্সড্ সবজির ভাজি।

#রান্না।
শীতের সকালে আমার ভীষণ প্রিয় সব রকম সবজির ভাজি।প্রায় প্রতিদিন সকালেই নাশতার আয়োজনে রুটি সঙ্গে সব রকম সবজি দিয়ে ভাজি তৈরী করা হয় আমার।আজ তাই সেয়ার করলাম।
মিক্সড্ সবজির ভাজি।
#রান্না।
শীতের সকালে আমার ভীষণ প্রিয় সব রকম সবজির ভাজি।প্রায় প্রতিদিন সকালেই নাশতার আয়োজনে রুটি সঙ্গে সব রকম সবজি দিয়ে ভাজি তৈরী করা হয় আমার।আজ তাই সেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব সবজি,আলু,গাজর,সিম,ফুলকপি,বাধাকপি,পেয়াজ কুচি করে কেটে নিতে হবে।
- 2
এবার ফ্রাইপেনে তেল দিয়ে তাতে পেয়াজকুচি দিতে হবে।পেয়াজ একটু ভাজা হলে আস্ত কাচামরিচ গুলো চিড়ে দিতে হবে।
- 3
এরপর সব কুচি করা সবজি দিয়ে দিতে হবে।
- 4
এরপর লবণ,হলুদগুড়ো ও টেস্টিংসল্ট দিয়ে সবজিগুলো নাড়তে হবে।
- 5
এরপর সবজিগুলো ঢেকে দিতে হবে এবং ২০ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।সবজি সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম সার্ভ করুন রুটি কিমবা ভাতের সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)