এগ পুডিং

#egg খুবই সহজ আর অল্প চিনি দিয়ে বানানো এই পুডিং! ইদানিং যেহেতু সবাই স্বাস্থ্যকর খাবার বেশি প্রাধান্য দিচ্ছি তাই চিনি একটু কম ব্যবহার করাই ভালো! কিন্তু এখানে মেইন স্টার হচ্ছে ডিম!
এগ পুডিং
#egg খুবই সহজ আর অল্প চিনি দিয়ে বানানো এই পুডিং! ইদানিং যেহেতু সবাই স্বাস্থ্যকর খাবার বেশি প্রাধান্য দিচ্ছি তাই চিনি একটু কম ব্যবহার করাই ভালো! কিন্তু এখানে মেইন স্টার হচ্ছে ডিম!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়িতে দুধ দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিন । দুধ ভালো করে ঘন করতে হবে। আমি এখানে শুধু ভেনিলা এক্সট্র্যাক্ট দিয়েছি আপনি চাইলে এলাচ আর দারচিনি দিয়ে ও সাথে জ্বাল দিতে পারেন। আমি এখানে এক কেজি দুধ প্রায় হাফ কেজি করে নিয়েছি জ্বাল দিয়ে।
- 2
ডিম গুলি সব একটি বাটিতে ফাটিয়ে ভালো করে ওহিস্ক করে নিন।
- 3
এবার দুধ ঘন হয়ে গেলে সেটাকে একটু ঠাণ্ডা করে চিনি ও ফাটানো ডিম ঢেলে দিন । এর পর আবার ভালো করে ওহিস্কার দিয়ে ওহিস্ক করুন ।
- 4
এবার প্রি- হিট করে নিন অভেন ২০০-২২০ ডিগ্রি সেলসিয়াসে । একটি কেকের বেকিং ট্রে তে এটিকে পারচমেন্ট পেপার দিয়ে তারপর ঢালুন । হালকা নিচে ঘি দিয়ে নিতে পারেন। এর পর এটিকে বেক করুন যতক্ষণ না সলিদ পুডিঙের মত হয়ে যায়। আমার লেগেছে পরা ১ ঘণ্টা । আর আমি শেসের ১০ মিনিট শুধু উপরে হিট অন করেছি যাতে উপরে একটু লাল হয়। ব্যাস হয়ে গেল খুবই সহজ পুডিং ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)